Type Here to Get Search Results !

আজকের আবহাওয়া

 আজকের আবহাওয়া 



গরমে ক্লান্ত দক্ষিণবঙ্গের মানুষ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও সপ্তাহের শেষ দিকে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


  আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রাজ্যে বর্ষা ঢুকতেও এখনও কিছুটা সময় লাগবে। আপাতত গরম ও ভ্যাপসা আবহাওয়ার অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহের শেষ দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি সব জায়গায় হবে না।কলকাতায় (Kolkata Weather Update) আজ আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রাতের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বিকেলের দিকে শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গরমের দাপট কমার সম্ভাবনা খুব বেশি নেই।


  অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গত কয়েকদিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে। তবে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.