Type Here to Get Search Results !

৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত - ভিডিও দেখে নিন্দার ঝড় সর্বত্র

 অফবিট 


৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত - ভিডিও দেখে নিন্দার ঝড় সর্বত্র 



  রিলের নেশা সর্বনাশা। তবু, ভাইরাল হওয়াই মোক্ষ! এবার অন্তঃসত্ত্বা এক তরুণীর ঝুঁকিপূর্ণ শরীরচর্চার ভিডিও ভাইরাল হল নেটপাড়ায়। ক্যামেরার সামনে রীতিমতো কঠিন সব কসরত করতে দেখা গিয়েছে তরুণীকে। যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। এমনিতে অন্তঃসত্ত্বা অবস্থায় বিশেষ কিছু শরীরচর্চার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। ‘তাই বলে এতখানি?’ প্রশ্ন উঠল নেটপাড়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উজ্জ্বল সবুজ রঙের শাড়ি পড়ে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করছেন তরুণী। চক্রাসন-সহ একাধিক যোগাসন করতেও দেখা গিয়েছে তাঁকে। যা দেখে হতবাক নেটিজেনরা। গর্ভবতী তরুণীর কী এতখানি কঠিন যোগ্যাভ্যাস করা উচিত? এই প্রশ্ন তুলেছেন অনেকেই। 


  যদিও ইনস্টাগ্রামের ‘যোগযাত্রা_উইথ_শশী’ নামের অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওর ক্যাপশান জানানো হয়েছে, ওই তরুণী পেশায় যোগ প্রশিক্ষক। তিনি ৩৯ সপ্তাহের (৯ মাস) অন্তঃসত্ত্বা। পশাপাশি সতর্ক করা হয়েছে এই বলে যে প্রত্যেকের শরীরের সহন ক্ষমতা এবং ধরন আলাদা, এতএব, কেউ কোনও পদক্ষেপ করার আগে যেন চিকিৎসকের পরামর্শ নেন। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন। অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক কসরত দেখানোয় চমকেছেন, প্রশংসায় ভরিয়েছেন তরুণীকে। অপরপক্ষে সমালোচনা করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, সামান্য ভুলে বিপদ ঘটে যেতে পারত। মা ও সন্তান দু’জনের জন্যই ঝুঁকিপূর্ণ কাজ। পাশাপাশি এই ভিডিও কোনও উৎসাহী যদি নকল করতে যান, তাতেও বিপদ ঘটতে পারে। সবমিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইনস্টাগ্রামের ভিডিওটি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.