আজকের আবহাওয়া
গত দুদিন ধরেই দুই বঙ্গেই ভারি বৃষ্টির হয়েছে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। IMD-র তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে এই প্রবণতা বেশি থাকবে।
আজ দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হাওড়া জেলার এক বা দুই জায়গায় হালকা ঝড়েরও সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে IMD। পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে এই প্রবণতা বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
অন্যদিকে আইএমডি-র দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ ফের ভারী বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে উত্তরের একাধিক জেলা। আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।