Type Here to Get Search Results !

যোগদিবসে মোদীর হাত দিয়ে উদ্বোধন হলো তিনটি সেনা নৌ জাহাজ

 যোগদিবসে মোদীর হাত দিয়ে উদ্বোধন হলো তিনটি সেনা নৌ জাহাজ 



  পাকিস্তান, চিন ও মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে নিজেদের নৌ বাহিনীকে শক্তিশালী করতেই হবে। যোগ দিবসে আরও শক্তিশালী ভারতের নৌসেনা। আরও তিনটি যুদ্ধজাহাজ জলে নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। আজ, রবিবার ভারতীয় নৌসেনার মুকুটে আরও তিনটি পালক যুক্ত হল। কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এদিন এক অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন এই তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার আধিকারিক-সহ বিশিষ্টরা। শুক্রবার নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, এই তিন জাহাজ সমুদ্র যুদ্ধের পাশাপাশি হাইড্রোগ্রাফিক জরিপ এবং অ্যান্টি সাবমেরিন ক্ষমতাসম্পন্ন। তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। জাহাজগুলি ডিজাইন করেছে নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা। 


  প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলি। দেশের জলসীমা রক্ষায় এই তিন জাহাজ নৌসেনার ভরসার হয়ে উঠতে চলেছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, তিন জাহাজের মধ্যে দুনাগিরি প্রজেক্ট ১৭এ স্টেলথ ফ্রিগেটগুলোর একটি। অত্যাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত এই ফ্রিগেট ব্রহ্মস বহনে সক্ষম। যা ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ করতে সক্ষম। আইএনএস সংশোধক হল দেশের চতুর্থ বৃহত্তম জরিপ জাহাজ, উপকূলীয় ও গভীর জলের হাইড্রোগ্রাফিক জরিপ এবং প্রতিরক্ষা ও বেসামরিক ক্ষেত্রে তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এটি। এবং অগ্রয় হল আর্নালা শ্রেণির চতুর্থ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ। অগভীর সমুদ্রে শত্রুকে নিঃশেষ করতে এর জুড়ি নেই। সমুদ্রের নিচ থেকে আসা যে কোনও হুমকি মোকাবিলার জন্য টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর জলের সোনার সিস্টেমে সজ্জিত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.