Type Here to Get Search Results !

ভারতের মহিলা ক্রিকেট টিম উড়িয়ে দিল পাকিস্তানকে

 খেলার খবর 


ভারতের মহিলা ক্রিকেট টিম উড়িয়ে দিল পাকিস্তানকে 



  এও যেন এক সার্জিক্যাল স্ট্রাইক। ভারতের মহিলা ক্রিকেট টিমের বিরুদ্ধে দাঁড়তেই  পারলো না পাকিস্তান। যে কোনও খেলাতেই হোক, পাকিস্তানকে হারানোটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। এবার আবারও বিশ্বকাপের আসরে স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের সামনে কল্কে পেল না ফতিমা সানার দল। ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ হল মাত্র ১০৬ রানে। প্রথম ম্যাচে ‘চিরশত্রু’দের ৬৪ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। ব্যাট হাতে ভারতের জয়ের ভিত গড়ে দেন সহ-অধিনায়ক স্মৃতি ও উইকেটকিপার রিচা। বল হাতে ‘দুরন্ত ঘূর্ণি’তে পাকিস্তানের ব্যাটিং ধস নামান দীপ্তি শর্মা ও শ্রী চরণী।  বার্মিংহ্যামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। বার্মিংহ্যামের উইকেটকে রানের স্বর্গ মনে করেছিলেন হ্যারি। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরু শেফালি বর্মা। তবে তিনি পরাস্ত হলেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা সাদিয়া ইকবালের। 


  সাত তাড়াতাড়ি ফিরলেন জেমাইমা রডরিগেজও (১)। শুরুতেই দুই উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত। উইকেটের অসমান বাউন্স সামলে সিঙ্গল-ডাবলসে স্কোরবোর্ড সচল রাখেন তাঁরা। একবার ক্যাচের সুযোগ দিলেও বেঁচে যান স্মৃতি। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ ওভারে ভারত পৌঁছয় ৬৫ রানে। থিতু হওয়ার পর গিয়ার বদলান স্মৃতি-হরমনপ্রীত। বিশেষ করে স্মৃতি শুরু করেন আগ্রাসী ব্যাটিং। চোখধাঁধানো সমস্ত বাউন্ডারি হাঁকাতে থাকেন। সাদিয়া ইকবালের এক ওভারে দু’জন মিলে ১৯ রান তোলেন। আর ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি। তবে ভারত যখন বড় রানের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই পাকিস্তানকে ম্যাচে ফেরান অধিনায়ক ফাতিমা সানা। রামিন শামিমের বলে লং-অন অঞ্চলে স্মৃতির দুরন্ত ক্যাচ ধরেন তিনি। ৪৪ বলে ৬৮ রানের ইনিংসের ইতি টানেন স্মৃতি। ভেঙে অধিনায়কের সঙ্গে ৯১ রানের জুটি। ভারতী ফুলমালিকে চার নম্বরে নামানোর কৌশলও সফল হয়নি। মাত্র ১ রান করে স্টাম্পড হন। ১৯তম ওভারে ওঠে ২৩ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭০ রান তোলে ভারত। শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয়ে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ ১৭ জুন, বুধবার। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 


  ভারত: ১৭০/৬ (স্মৃতি ৬৮, হরমনপ্রীত ৩৬, ফতিমা ৩৩/২, সাদিয়া ৪১/২)

পাকিস্তান: মুনিবা ৪১, আলিয়া ১৬, দীপ্তি ১০/৫, শ্রী চরণী ২১/৩)

ভারত জয়ী ৬৪ রানে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.