Type Here to Get Search Results !

কিমের দেশে জিনপিং - পৃথিবীতে তৈরী হচ্ছে নতুন রসায়ন

 আন্তর্জাতিক 


কিমের দেশে জিনপিং - পৃথিবীতে তৈরী হচ্ছে নতুন রসায়ন 



   উত্তর কোরিয়া যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping Visit North Korea)। গত ৮ জুন তাঁর সেদেশে যাওয়ার কথা। দু’দিনের এই সফর ঘিরে তুঙ্গে জল্পনা। শেষবার জিনপিং কিমের দেশে যান ৭ বছর আগে! তাঁর এবারের সফর ঘিরে আন্তর্জাতিক মহলে চর্চা বাড়ছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ‘ঘনিষ্ঠতা’ বেড়েছে। ইউক্রেন যুদ্ধে সেনাও পাঠান কিম। এই পরিস্থিতিতে চিন চাইছে কিমের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে। আর সেই কারণেই এই সফর, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বলে রাখা ভালো, গত সেপ্টেম্বরে চিন সফরে যান জিনপিং। সেই সময় বেজিংয়ে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে অতিথি ছিলেন তিনি।


  এক সাংবাদিক সম্মেলনে জিনপিং প্রশাসনের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ”দুই দেশই এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ হিসেবে দেখছে।” মনে করা হচ্ছে, জিনপিং এই সফরে রাশিয়াকে বার্তা দিতে চাইছেন, এখনও উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চিনই সবচেয়ে এগিয়ে রয়েছে। ৬৫ বছর আগে দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার মাধ্যমেই খাতায় কলমে পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ চিন ও উত্তর কোরিয়া। চুক্তি অনুযায়ী, কোনও একটি দেশ আক্রমণের শিকার হলে অন্যজন সামরিক সহায়তা প্রদানের জন্য আইনত বাধ্য। সেই সম্পর্ককেই ফের নতুন করে জাগ্রত করতে চাইছে চিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.