Type Here to Get Search Results !

ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে ৩৬তলা বহুতল

 অফবিট 


ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে ৩৬তলা বহুতল



  সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে (Philippines Earthquake)। ৭.৮ মাত্রার ওই কম্পনে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। আহত হন অনেকে। ভয়াবহ কম্পনে ৩৬তলা বহুতলও দুলে ওঠে পেন্ডুলামের মতো। সেই ভিডিও দেখে চমকে উঠছে নেটপাড়া। প্রকৃতির আক্রোশের সামনে আজও অসহায় মানুষ, সে কথাই প্রমাণ করে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি। আগেই প্রকাশ্যে এসেছে ফিলিপিন্সের ভয়ংকর ভূমিকম্পের একাধিক ভিডিও। সেখানে দেখা গিয়েছে, কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আধুনিক শহরের একাধিক ইমারত। 


  তবে আতঙ্ক ছাপিয়ে গিয়েছে বহুতলের প্রবল দুলুনি দেখে। দুলুনির তীব্রতা এতটাই ছিল যে, ভবনের ছাদে থাকা সুইমিং পুলের জল বাইরে ছিটকে পড়তে থাকে। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিওটিতে। বহুতলের বাসিন্দারা পড়িমরি ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। যদিও তাতেও আতঙ্ক কাটেনি তাঁদের। কারণ ৩৬ তলা ভবনটি ভেঙে পড়লে রক্ষা পেতেন না কেউ। শেষ পর্যন্ত অবশ্য সেই বিপদ ঘটেনি। পিপল্‌স নিউজ চ্যানেল’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেল পোস্ট করা ভিডিও দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। অধিকাংশ নেটাগরিক এই কাণ্ড দেখে বিষ্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.