Type Here to Get Search Results !

এক বছর আগেই কিন্তু গোপনে বিয়ে সেরেছেন অম্বরীশ!

 বিনোদন 


 এক বছর আগেই কিন্তু গোপনে  বিয়ে সেরেছেন অম্বরীশ! 


   অম্বরী


শ মানেই বিশুদ্ধ হাস্যরসের ভান্ডার। অসাধারণ সাবলীল অভিনয়। তবে তার বৈবাহিক জীবনের তেমন কোনো খবর সামনে আসে নি। টলিপাড়ার ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-দের তালিকা থেকে কি তবে সত্যিই নাম কেটে গেল অম্বরীশ ভট্টাচার্যের? তিনি নাকি আজ থেকে পাক্কা এক বছর আগেই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়ে গিয়েছেন! এতদিন ধরে এত বড় একটা খবর স্রেফ চেপে রেখেছিলেন পর্দার হাসিখুশি অভিনেতা? খবরটি বাজারে ছড়াতেই নেটপাড়ায় একেবারে হইচই কাণ্ড, অনুরাগীদের বুকে যেন হাতুড়ির ঘা! তা অম্বরীশের অর্ধাঙ্গিনী হলেন কে? টলিপাড়ার কেউ নাকি! ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। তবে প্রথমেই বলে রাখা উচিত। এই গোপন বিয়ের ‘মূল হোতা’ তথা ঘটক আর কেউ নন, স্বয়ং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় বোমাটি ফাটিয়ে পরিচালক কৌশিক নিজেই। কৌশিক লিখেছেন, “এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি, সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায়, তাই এতদিন আপনাদের খবরটা জানানো হয়নি।” 


  শুধু তাই নয়, দম্পতিকে আশীর্বাদ করার আর্জি জানিয়ে কৌশিকবাবু আরও যোগ করেছেন, এবার নাকি এই বিয়ের ভিডিও খোদ বরের সম্মতি নিয়ে আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে! খবরটি দেখে অনেকেরই যখন চোখ চড়কগাছ, তখনই টলিপাড়ার চতুর নেটিজেনদের মনে খটকা লেগেছে। ‘ও খোকাবাবু’, অম্বরীশ ভট্টাচার্যের মতো আদ্যোপান্ত আড্ডাবাজ মানুষ এমন ‘টপ সিক্রেট’ বিয়ে করে এক বছর হজম করে বসে থাকবেন, তা কি আর হয়? আসল রহস্য লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্টের শেষ লাইনেই। ১০ জুলাই কোনও বিয়ের ক্যাসেট নয়, বরং মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-র ট্রেলার বা ঝলক!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.