লোকভবনে শেষ হলো শপথগ্রহণ অনুষ্ঠান
সরকার গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। সকলকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। বিকেলে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন রাজভবনে শপথ নিলেন তাপস রায় (মানিকতলা), দীপক বর্মন (ফালাকাটা), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), শারদ্বত মুখোপাধ্যায় (রাজারহাট-নিউটাউন), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), সজল ঘোষ (বরানগর), শংকর ঘোষ (শিলিগুড়ি), অর্জুন সিং (নোয়াপাড়া), অশোক দিন্দা (ময়না), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)-সহ মোট ৩৫ জন। এছাড়া আউশগ্রামের কলিতা মাজি ও কান্দির গার্গী ঘোষ দাসও শপথ নিয়েছেন আজ। এর মধ্যে পূর্ণ মন্ত্রিত্ব পাচ্ছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার ও অরূপকুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো।
এছাড়া প্রতিমন্ত্রী হলেন আরও ১৮ জন। এই তালিকায় রয়েছেন –
জুয়েল মুর্মু
ড. হরেকৃষ্ণ বেরা
আনন্দময় বর্মন
অশোক দিন্দা
নদিয়ারচাঁদ বাউড়ি
বিশাল লামা
দিবাকর ঘরামি
শান্তনু প্রামাণিক
পূর্ণিমা চক্রবর্তী
মৌমিতা বিশ্বাস মিশ্র
গার্গী দাস ঘোষ
উমেশ রাই
কৌশিক চৌধুরী
ভাস্কর ভট্টাচার্য
কলিতা মাজি
বিরাজ বিশ্বাস
দীপঙ্কর জানা
সুমনা সরকার
অমিয় কিস্কু।
