Type Here to Get Search Results !

শুভেন্দুর সম্ভাব্য নয়া মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা

 শুভেন্দুর সম্ভাব্য নয়া মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা 



  মঙ্গলবার নবান্নে আলোচনা করে নতুন মন্ত্রীসবে ঠিক করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। বৈচিত্রতে ভরা খুব সুন্দর সেই মন্ত্রীসভা। নবান্ন সূত্রে খবর শুভেন্দু নিজে আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন। সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন। অন্যান্য মন্ত্রীদের মধ্যে বিজেপির পুরনো মুখ স্বপন দাশগুপ্ত পেতে পারেন অর্থ দপ্তরের দায়িত্ব। বর্ষীয়ান বিধায়ক তাপস রায় পেতে পারেন শিল্প ও বাণিজ্য দপ্তর। পরিবর্তনের বাংলায় এই দুই গুরুত্বপূর্ণ দপ্তরে দলের দুই অভিজ্ঞ ও বিশ্বস্ত মুখে ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব যাচ্ছে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। নবান্নে সূত্রে তেমনটাই খবর।


  নোয়াপাড়ার বিধায়ক তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেওয়া হচ্ছে পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব। শুভেন্দু অধিকারীর আমলে শিক্ষা দপ্তরকে আগের মতো দু’ভাগে ভেঙে দেওয়া হয়েছে। নতুন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে আসছেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলশিক্ষার দায়িত্বে দীপক বর্মণ। বিজেপির আদি মুখ দুধকুমার মণ্ডলের হাতে যাচ্ছে কৃষি দপ্তরের গুরুভার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওঁরাও। দ্রুত আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের দপ্তরভাগের কথা ঘোষণা করতে পারে সরকার। উল্লেখ্য, গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.