Type Here to Get Search Results !

প্রধানত ৬টি কারণে রাধারমন দাসকে ইস্কনের সমস্ত পদ থেকে সারানো হলো

 প্রধানত ৬টি কারণে রাধারমন  দাসকে ইস্কনের সমস্ত পদ থেকে সারানো হলো 



  বেশ কিছুদিন ধরেই রাধারমন দাসের বিরুদ্ধে অভিযোগ দানা বাঁধচিল। এবার তার প্রকাশ ঘটলো। আচমকা পদচ্যুত কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তার ফলে বর্তমানে ইসকনের সঙ্গে আর সরাসরি যুক্ত নন তিনি। কোন কারণে পদ হারালেন, এক্স হ্যান্ডেলে সেই ৬টি কারণ উল্লেখ করেন।  সংবাদ প্রতিদিনকে ফোনে রাধারমণ দাস জানান, গত ২০২৩ সালে ইসকনকে গোরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন মানেকা গান্ধী। ‘দেশের সবচেয়ে বড় প্রতারক’ বলে তোপ দাগেন বিজেপি সাংসদ। বিশ্বব্যাপী ভক্তদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস দেন রাধারমণ দাস। এছাড়া সম্প্রতি বাংলাদেশের হিন্দু হত্যা নিয়েও সুর চড়িয়েছিলেন। এই দুই কারণের কথাই মূলত উল্লেখ করেন রাধারমণ দাস।


  এক্স হ্যান্ডেলে এই বিষয়ে দীর্ঘ পোস্টও করেন তিনি। সেখানে আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন। কৌতুকশিল্পী সুরলিন কৌরের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা, কট্টরপন্থী সনাতনীদের নিয়েও মুখ খুলেছিলেন। এছাড়া রাধারমণ দাস দাবি করেছিলেন, ২০২৪ সালে ট্রাম্পের প্রাণরক্ষা হয় কারণ ১৯৭৬ সালে নিউ ইয়র্কে প্রথম জগন্নাথের রথযাত্রার আয়োজনে বিশেষ উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যও পদচ্যুত হওয়ার সম্ভাব্য় কারণ। গত ২৯ মে একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন, তা ইসকন বিরোধী আচরণ হিসাবে গণ্য হয়েছে।  আপাতত ইসকনের প্রতিনিধি হিসাবে সংবাদমাধ্যমকে আর কোনও প্রতিক্রিয়া দেবেন না বলেই জানিয়েছেন রাধারমণ দাস। পদ হারালেও ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করেন তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.