Type Here to Get Search Results !

গায়ক অরিজিৎ সিং কি অসুস্থ? সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর

 গায়ক অরিজিৎ সিং কি অসুস্থ? সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর 



  মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের বাসিন্দা অরিজিৎ সিং। শহরের রাস্তায় স্কুটিতেই বেশিরভাগ দেখা যায় তাঁকে। তবে সমাজমাধ্যমে একটি ছবি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বহরমপুরের এক চিকিৎসকের চেম্বারে অরিজিৎ সিং! প্রিয় গায়ককে দেখেই একেবারে মৌমাছির মতো ঘিরে ধরেন ভক্তরা। মুহূর্তের মধ্যে মুঠোফোনে বন্দি অরিজিৎ সিং। এরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে শিল্পীর ছবি। এলাকা ছেড়ে আচমকা কেন অন্যত্র চিকিৎসক দেখাতে গেলেন অরিজিৎ? এই চিন্তাই দানা বাঁধছে অনুরাগীদের মনে। বিষয়টি নিয়ে গায়কের ভক্তরা যে খুবই উদ্বিগ্ন সে কথা বলার অবকাশই রাখে না। ছবি ভাইরাল হতেই অরিজিৎ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। 


  এবিষয়ে অরিজিৎ বা তাঁর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারকাতকমা দূরে সরিয়ে অত্যন্ত সাধারণ জীবনযাপনেই স্বচ্ছন্দ্য জিয়াগঞ্জের ভূমিপুত্র। চিকিৎসকের কাছে এসেও সাধারণ মানুষের ভিড়ে একাকীই নজর কাড়লেন অরিজিৎ। ভক্তরা এগিয়ে এসে ছবি তোলার আবদার করলে বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই দেখা গেল তাঁকে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে ধরা পড়েছে এমনই এক দৃশ্য। ভক্তের বলয়ে ঘেরা অরিজিৎ সিংয়ের মুখের হাসি কিন্তু, ম্লান হয়নি। চোখে মুখে নেই বিরক্তির ছাপ। এদিন গায়কের পরনে ছিল কমলা রঙের পাঞ্জাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.