Type Here to Get Search Results !

মহরমের শোভাযাত্রায় আর অস্ত্র বের করা যাবে না - নির্দেশ রাজ্য সরকারের

 মহরমের শোভাযাত্রায় আর অস্ত্র বের করা যাবে না - নির্দেশ রাজ্য সরকারের 



  একদিকে মুসলিমদের 'মহরম' ও অন্যদিকে হিন্দুদের 'রামনবমী' - এই দুটো ধৰ্মীয় উৎসবে অস্ত্র নিয়ে পথে হাঁটা হয় - যা কিছুটা শঙ্কার বিষয় তো বটেই। এবার শুভেন্দু সরকারের স্পষ্ট নির্দেশ মহরমে কোনো অস্ত্র বহন করা যাবে না। 

তৈরি করা যাবে না খুব উঁচু তাজিয়া। নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে এমনই নির্দেশ দিল লালবাজার।আগামী শুক্রবার কলকাতা-সহ সারা রাজ‌্যজুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানানো হয়। 


  লালবাজারের সূত্র জানিয়েছে, মহরমে নতুন কোনও শোভাযাত্রা করা যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বের হয়, সেগুলিকেই শুধু অনুমতি দেওয়া হবে। কোনও শোভাযাত্রায় কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। পুলিশের নির্দেশ, কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেন তৈরি না হয়। এছাড়াও লালবাজারের নির্দেশ, কোনও শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। শোভাযাত্রা থেকে মাইক বাজলেও তা যেন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বাজানো হয়। শব্দ দূষণ যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে। মিছিল থেকে সংবেদনশীল কোনও বার্তা না দেওয়াই বাঞ্ছনীয়। এই বিষয়গুলির উপর থানার আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও যাঁরা শোভাযাত্রা বের করবেন, তাঁদের সঙ্গে থানার আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.