Type Here to Get Search Results !

"জানতাই আমার কাছে ঈশ্বর" - প্রধান মন্ত্রী

 "জানতাই আমার কাছে ঈশ্বর" - প্রধান মন্ত্রী 



  প্রধানমন্ত্রী হিসাবে ১২ বছর অর্থাৎ এক যুগ পার করে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী - যা স্বধীন ভারতে একটা রেকর্ড। সেই উপলক্ষেই দেশবাসীর উদ্দেশ্য মোদী বুধবার রাতে ভাষণ দেন। "দেশের মানুষ রাজনৈতিক স্থিরতার গুরুত্ব বুঝেছে। ২০১৪-র আগে কয়েক দশক ধরে প্রবল অস্থিরতা ছিল। যার জন্য দেশের অনেক লোকসানও হয়েছে। আজ দেশের মানুষ একটি স্থির সরকারের কাজ দেখছে।” প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ অর্থাৎ ১২ বছর পার করে এমনটাই বললেন নরেন্দ্র মোদী।

মসনদে ৪ হাজার ৩৩৯ দিন পার করার পর যা বললেন মোদী…


  * কংগ্রেসের উপর থেকে ভরসা চলে যাওয়ার পর আমাদের উপরেই দায়িত্ব দিয়েছিল দেশের মানুষ। আজ সরকার সাফল্যের সঙ্গে কাজ করছে।


  * কাল যারা দরিদ্র ছিল, আজ তারা নিও মিডল ক্লাস। ২৫ কোটি মানুষকে দারিদ্র্য-মুক্ত করা হয়েছে।


  তিনি আরো বলেন - 


  * বিকশিত ভারতের স্বপ্ন আজ কোনও মানুষের নয়, কোনও সরকারের নয়, কোনও দলের নয়, এটা দেশের সংকল্প।


  * দেশকে পঙ্গু করে দিয়েছিল কংগ্রেস। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। এনডিএ সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনেছে।


  * দেশের মানুষ ভাবতে শুরু করেছিল, উন্নয়নের গতি সবসময় স্লথ হয়। ভারতে যে দ্রুতগতিতে উন্নয়ন সম্ভব, তা মানতেই পারছিলেন না দেশবাসী।


  * কংগ্রেসের কাজের ধরনে সমস্যা ছিল, ব্যর্থতাও তাদের ছিল, অথচ সেই ব্যর্থতাকে হিন্দুত্বের নাম দেওয়া হয়েছিল কংগ্রেস আমলে।


  * ২০১৪ সালে যখন বিজেপি জিতেছিল, তখন আমি বলেছিলাম, মানুষ আশা দেখতে শুরু করেছে। ১২ বছর ধরে মানুষ আমাদের উপর সেই বিশ্বাস রেখেছে।


  * এই প্রথমবার দেশবাসী দেখল, যখন সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে কাজ করে, তখন কাজও হয় অনেক দ্রুততার সঙ্গে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.