Type Here to Get Search Results !

হিন্দু হোমল্যান্ড রক্ষা' ঘোষণা শুভেন্দুর

 'হিন্দু হোমল্যান্ড রক্ষা' ঘোষণা শুভেন্দুর 



  শুক্রবার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের ১৫০ তম বর্ষপূর্তি উদযাপনে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ভূমিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই জানিয়ে তিনি বলেন, “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জেহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।” অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারে আসার পর থেকেই সেই আইন কার্যকরা করা হবে বলে বিভিন্ন সময়ে বলেছেন মুখ্যমন্ত্রী। এ দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জেহাদীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।


  এক দেশ,এক প্রধান, এক বিধান, এক নিশান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই স্লোগানকে পাথেয় করে এগিয়ে যাবে বাংলা। অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি আরো বলেন,শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.