Type Here to Get Search Results !

সম্ভবত জর্ডনের সঙ্গে খেলায় প্রথমে মেসি নামছে না, এতে কি 'সোনার বাট' হাতছাড়া হতে পারে? উঠেছে প্রশ্ন

 সম্ভবত জর্ডনের সঙ্গে খেলায় প্রথমে মেসি নামছে না, এতে কি 'সোনার বাট' হাতছাড়া হতে পারে? উঠেছে প্রশ্ন 



  দল দুর্দান্ত ফর্মে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যে আর্জেন্টিনা বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে, সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনা নামবে স্রেফ নিয়মরক্ষার স্বার্থে। শোনা যাচ্ছে, কার্যত ‘গুরুত্বহীন’ ওই ম্যাচে শুরু থেকে লিওনেল মেসিকে নাও খেলাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। বরং নক আউটের আগে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি দলের সবাইকে দেখে নিতে চাইছেন।চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে মেসি। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন এলএম টেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফের জোড়া গোল। আর শুধু গোল করা কেন, সার্বিকভাবেই লিওর পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে।


  এখন প্রশ্ন হল, স্কালোনির ওই পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্তের জন্য কি গ্রুপের শেষ ম্যাচে সেই মুগ্ধতা থেকে বঞ্চিত হবে ফুটবলবিশ্ব? পরিস্থিতি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। জর্ডন ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ বলে দিয়েছেন, “আমার মতে বিশ্বকাপে সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।” আসলে স্কালোনি জানেন, বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া জর্ডন বিশেষ বেগ দিতে পারবে না আর্জেন্টিনাকে। আর যদি কোনও অঘটন ঘটেও যায়, তাতেও লা আলবিসেলেস্তের পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। তাই এই ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদিও মেসির খেলা দেখা থেকে পুরোপুরি বঞ্চিত সম্ভবত হবেন না তাঁর অনুরাগীরা। শুরু থেকে না খেললেও পরের দিকে তাঁকে নামাতে পারেন স্কালোনি। আসলে মেসি যে ছন্দে রয়েছেন তাতে তিনি নিজেও খেলতে চাইবেন। কারণ, তাতে বিশ্বকাপের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। আর মেসির পক্ষে গোল করার জন্য অল্প সময়ই যথেষ্ট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.