Type Here to Get Search Results !

"এবার অভিষেকের রাজনীতি ছেড়ে বিদেশে চলে যাওয়া উচিত" - কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

 "এবার অভিষেকের রাজনীতি ছেড়ে বিদেশে চলে যাওয়া উচিত" - কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী



  তৃণমূল দলের ভিতরে তীব্র বিতর্ক তো আছেই তার মধ্যেই নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন 

তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর মতে, চোখের সামনে অভিষেকই শেষ করে দিয়েছেন দলটাকে। অভিষেকের রাজনৈতিক কেরিয়ারের আর কোনও ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, “অভিষেককে এবার বিদেশে চলে যেতে হবে। নচেৎ অন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্যে। ওর রাজনৈতিক কেরিয়ার শেষ।” এমনকী ডায়মন্ড হারবারের সাংসদ পদও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দুর দাবি, তোলাবাজি থেকে শুরু করে সই জালিয়াতি, এই সব অভিযোগের জেরেই সাংসদ পদ চলে যেতে পারে অভিষেকের।


  দলের অন্যতম পুরনো নেতা কৃষ্ণেন্দু। কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেতা। দলের ‘কর্পোরেট কালচার’ নিয়ে সরব হয়েছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, “দল নিশ্চিহ্ন হয়ে গেল। সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছি। তবে এমন যে হবে, নিজেরাও ভাবতে পারছি না। অভিষেক দলটাকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে শেষ করে দিল।”সূত্রের খবর, লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ এখন শুধুই সময়ের অপেক্ষা। নজরে রয়েছে তৃণমূলের সংসদীয় টিম। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন না একাধিক সাংসদ। সেখান থেকেই বেড়েছে জল্পনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.