Type Here to Get Search Results !

ভাঙছে অনুব্রতর গড় বীরভূমও

 ভাঙছে অনুব্রতর গড় বীরভূমও 



  সারা বাংলা জুড়ে একই অবস্থা। তৃণমূল কংগ্রেসে শুধুই ক্ষরন। এবার বীরভূম। রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। এর মধ্যে আলাদা করে অস্বস্তি বাড়িয়েছে বীরভূম জেলা। লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহের পর দলের জেলা কোর কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি চাইলেন রামপুরহাটের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াতে চেয়েছেন তিনি। এই মর্মে চিঠি দিয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে। তবে দল ছাড়ার কোনও কথা তিনি বলেননি। তাঁর সাফ বক্তব্য, দলের একজন সাধারণ সদস্য হিসেবেই থাকতে চান তিনি।


  মঙ্গলবার হঠাৎই আশিস বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চান এই খবর প্রকাশ্যে আসে। তারপরই জেলা রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায় জানান, যে কারণ দেখিয়ে অভিজিৎ সিংহ কোর কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেই বক্তব্যের সঙ্গেই সহমত। তাই সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিজিৎ সিংহ বীরভূম জেলা কোর কমিটির নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেন। তারপর কোর কমিটির আর এক সদস্য কাজল শেখ প্রকাশ্যে কোর কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরাসরি কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপর আজ, আশিস বন্দ্যেোপাধ্যায় কমিটি থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.