অবশেষে স্বস্তির বৃষ্টি । দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে এটা একদম সাময়িক। আজ কলকাতা সহ রাজ্যের উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকী বয়ে যেতে পারে ঝোড়া হাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, অনুকূল বায়ুপ্রবাহ রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা আসছে। যার ফলে উত্তরবঙ্গে আগামী ৭ দিন ভাল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি থেকে বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গও। বাংলার এই অংশের একাধিক জেলাও এই সময় ভিজতে পারে। আজ সকাল থেকে মুখ ভার কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার। তাই বৃষ্টির যে একটা সম্ভাবনা রয়েছে, এটা মোটের উপর বলাই যায়। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায়। এমনকী এই সব জেলার কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে।আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলাতে দমকা হওয়া বইতে পারে। এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বোগে ঝড় বয়ে যেতে পারে।
অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর।