Type Here to Get Search Results !

নবান্নের VIP জোন থেকে সন্দেহজনক এক যুবককে গ্রেফতার করলো পুলিশ

 নবান্নের VIP জোন থেকে সন্দেহজনক এক যুবককে গ্রেফতার করলো পুলিশ 



  আগেও এমন ঘটনা দেখা গেছে। প্রশ্ন উঠেছে নবান্নের মত অত হাই নিরাপত্তার জায়গায় এক অজ্ঞাত পরিচিত যুবক ঢুকলো কি করে? পুলিশ অবশ্য তৎপরতার সঙ্গে তাকে গ্রেফতার করে। নবান্নের ভিতরে ঢুকে একেবারে ভিআইপি জ়োনে পৌঁছে গেল এক যুবক! শুধু তাই নয়, ভিতরে ঢুকে মোবাইলে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবিও তুলতে শুরু করে দেয়। যদিও মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা সিআরপিএফ জওয়ানদের চোখে পড়ে যাওয়ায় তাঁরা ডিরেক্টর অফ সিকিউরিটিকে জানান। পরে ডিরেক্টর অফ সিকিউরিটি পুলিশ ডেকে যুবককে পুলিশের হাতে তুলে দেন। সূত্রের খবর, আটক যুবকের নাম পঙ্কজ কুমার। এদিন সন্ধ্যার মুখে এই ঘটনায় স্বভাবতই শোরগোল প্রশাসনিক মহলে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরোবেন বলেপার্কিং জ়োন থেকে তাঁর কনভয় পৌঁছে যায় ভিআইপি লিফটের কাছে। আর তখনই ওই যুবক সেখানে পৌঁছে কনভয়ের ছবি তুলতে থাকে।


  এদিনের এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় নবান্নের ভিতরেও। শেষ পর্যন্ত ওই যুবককে হাওড়া পুলিশ কমিশনারেটের হাতে তুলে দেওয়া হয়। আটক করে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে পুলিশ। কেন এসেছিল এবং কেনই বা মুখ্যমন্ত্রীর কনভয়ের ছবি তুলছিল সবই জানার চেষ্টা করছে পুলিশ। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে রাতে কলকাতা পুলিশের এসটিএফের হাতে তুলে দেওয়া হয়েছে ওই যুবককে। তবে নবান্ন থেকে সেন্ট্রাল ফোর্স তুলে নেওয়ার পরের দিনই এরকম ঘটনা ফের রাজ্যের প্রধান সচিবালয়ের নিরাপত্তা স্বভাবতই চাপানউতোর শুরু হয়েছে। এখন দেখার পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে নতুন কোনও তথ্য হাতে পায় কিনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.