Type Here to Get Search Results !

কে আসল তৃণমূল জানি না, তবে আমি কাজ করবো সংবিধান মেনে'- জ্ঞানেশ কুমার

 'কে আসল তৃণমূল জানি না, তবে আমি কাজ করবো সংবিধান মেনে'- জ্ঞানেশ কুমার 



  কারা আসল তৃণমূল? কালীঘাট তৃণমূল? নাকি ঋতব্রত তৃণমূল? দুই শিবিরের লড়াই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এবার আসল তৃণমূল নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একইসঙ্গে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব অভিযোগ করেছেন, তা নিয়েও মুখ খুললেন। বাংলায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন নিয়েও বড় দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার। শুক্রবার দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্য়ান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবাদিকরা ছিলেন। সেখানেই আসল তৃণমূল কারা, তা নিয়ে জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। কে আসল তৃণমূল, এই প্রশ্ন এড়িয়ে কৌতূহল বজায় রাখলেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন, “আমি জানি না কে আসল তৃণমূল আর কে ভুয়ো তৃণমূল। তবে সংবিধান অনুযায়ী কাজ করবে কমিশন।”


  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর একাধিক অভিযোগে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। সব অভিযোগ উড়িয়ে জ্ঞানেশ কুমারের বক্তব্য, বাংলায় ছাব্বিশের নির্বাচনে বুথ দখল ও বুথ জ্যামের ঘটনা ঘটেনি। তাঁর কথায়, “কোথায় বুথ দখল হয়েছে? কোথায় বুথ জ্যাম হয়েছে? তা যদি হত, তা হলে ৯৩.৭ শতাংশ ভোটদানের হার সম্ভব হত না। এর আগে এরকম নির্বাচন দেখেনি পশ্চিমবঙ্গ।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.