Type Here to Get Search Results !

বন্দেমাতরম' কে অসম্মান করলে তিন বছরের জেল - বিল আসছে সামনেই

 'বন্দেমাতরম' কে অসম্মান করলে তিন বছরের জেল - বিল আসছে সামনেই 



  সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি 'বন্দেমাতরম' সংগীত। পরাধীন ভারতে এই গান স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়ে এসেছে। সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। আর সেই অধিবেশনেই বন্দে মাতরম (Vande Mataram) সঙ্গীত নিয়ে আসছে বিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) লেখা এই সঙ্গীতের যাতে কোনওভাবে অবমাননা না করা হয়, তার জন্য কঠোর আইন আনছে কেন্দ্র। এবার ‘বন্দে মাতরম’ গানকে অপমান করলে বা ইচ্ছাকৃতভাবে গান থামিয়ে দেওয়া বা বাধা দিলে, সোজা হাজতবাস করতে হবে। বন্দেমাতরমকে জাতীয় গানের মর্যাদা দিয়েছে বিজেপির সরকার। বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, জাতীয় গান ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সঙ্গে বন্দে মাতরম-ও গাইতে হবে এবং তাও ছয়টি স্তবকই পুরো গাইতে হবে।


   জাতীয় সঙ্গীত অবমাননার ক্ষেত্রে যেমন কড়া আইন আনছে, একইভাবে জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করাও এবার শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য করা হবে। এমনই বিল আনছে কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত বিলটির নাম জাতীয় সম্মানের অপমান প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬ (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026)। ২০ জুলাই বাদল অধিবেশন শুরুর পরই এই বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার।সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পেয়েছে এই বিল। এবার সংসদে পেশ করার পালা। লোকসভা ও রাজ্যসভা-সংসদের দুই কক্ষে বিল পাশ হয়ে গেলে, রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইন লাগু হবে দেশে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.