শেষ পর্যন্ত মমতাকে তীব্র আক্রমন অনুব্রতর
বুধবার সন্ধ্যায় অনুব্রত মন্ডল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, অভিষেক দলটাকে শেষ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার ‘কেষ্ট’। জেল থেকে ফিরে আসার পর যাঁকে বীরের সম্মান দিতে চেয়েছিলেন। সেই অনুব্রত মণ্ডল এখন ক্ষুব্ধ। আর কোনও রাখঢাক রাখছেন না। একদম সোজা-সাপ্টা বলছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি জেলে গিয়েছিলেন। শুধু তাই নয়, কত কোটি টাকা সরকারকে রাজস্ব দিতেন তাও জানিয়ে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আগেই ছেড়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যোগ দিয়েছিলেন ঋত শিবিরে। ইতিমধ্যেই একুশে জুলাই শহিদ দিবস পালন নিয়ে একপ্রস্ত বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেদিন অনুব্রত শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তবে, বুধবারের বৈঠকে সশরীরে হাজির হন কেষ্ট। মূলত আজকের বৈঠক ছিল জেলা সভাপতিদের নিয়ে। একুশে জুলাইয়ে সভাপতিদের কী কর্তব্য তারই দিক নির্দেশ ছিল আজ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত। এর পরেই অনেক প্রশ্নের উত্তর দেন। তিনি মমতাকে আক্রমন করে সোজাসুজো বলেন, " তুমি চোখে দেখো না, কানে দেখো!"