Type Here to Get Search Results !

শুভেন্দুর প্রশংসায় মীরা

 শুভেন্দুর প্রশংসায় মীরা



  সম্প্রতি পাম অ্যাভিনিউয়ে তাঁর ছোট্ট ফ্ল্যাটবাড়িতে ফিরেছে আগের মতো নিরাপত্তা। ২৪ ঘণ্টার জন্য মোতায়েন হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যবস্থা করেছেন। এই পদক্ষেপের জন্য শুভেন্দু অধিকারীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-কে অকপটে তিনি জানালেন, ‘‘শুভেন্দুকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তিনি যে সব ছোটখাটো বিষয় মনে রাখেন, তাতে আমি বেশ অবাক হয়েছি।” নিজের বাড়ির নিরাপত্তা ফেরা নিয়ে মীরা ভট্টাচার্যের দাবি, ‘‘আমার নিরাপত্তা নয়, একজন সাধারণ মহিলার নিরাপত্তা নিয়ে ভেবেছেন! আগে ছিল একজন করে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত একজন পিএসও থাকতেন, মানে তিনি চলে যাওয়ার অনেক পরে। বুদ্ধবাবু চলে যাওয়ার পর প্রোটোকল অনুযায়ী তাঁর সব নিরাপত্তা তুলে নেওয়া হয়। আমি সরকারকে বলিনি আমার অসুবিধা হচ্ছে। 


  আশ্চর্যের বিষয়, বর্তমান মুখ্যমন্ত্রী নিরাপত্তা ফিরিয়ে দিলেন, রাতেও এবার একজন করে থাকবেন। এত কাজের মধ্যে, এত চাপের মধ্যে তিনি এত কিছু করেছেন। তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। এগিয়ে যাওয়ার শুভেচ্ছাও রইল। এটা ওঁর মহত্ব।” এদিন মীরাদেবীর কথায় উঠে এসেছে রাজ্যে শিল্প ফেরার প্রসঙ্গ। বললেন, ‘‘যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় হয়েছিল ২০১১ সালে, সেটা তো ঠিক ব্যাপার হয়নি। রাজ্যটা তার জন্য কতটা পিছিয়ে গেল! উনি তো এক সিঙ্গুরের জন্য ভাবেননি। সিঙ্গুর, নন্দীগ্রাম, সবার জন্য ভেবেছিলেন।’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.