বাড়ি ফিরে এলেন হারিয়ে যাওয়া দময়ন্তী সেন
দুদিন ধরে খুবই উৎকণ্ঠায় সময় কাটিয়েছে রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন। অবশেষে তাকে পাওয়া গেলো। বাড়ি ফিরল রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন (Shooter Damayanti Sen)। বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিল দময়ন্তী। তাঁকে শেষবার দেখা গিয়েছিল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে। তারপরই উধাও। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দময়ন্তীর মা-বাবা। সোশ্যাল মিডিয়াও ভরে গিয়েছিল তাঁর খোঁজে বিভিন্ন পোস্টে। অবশেষে পাওয়া গেল দময়ন্তীকে। জানা গিয়েছে, হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী। তাঁর বাবাই এ কথা জানিয়েছেন। সেখান থেকে তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এই দু’দিন কোথায় ছিলেন দময়ন্তী, তা জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে কেনাকাটা করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাংলার প্রতিভাবান এই শুটার। তারপর আর বাড়ি ফেরেননি। মাত্র ১৫ বছর বয়স, একা একা কোথায় গেল সে? চিন্তায় ঘুম ওড়ে সবার। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। জানা যায়, শেষবার হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল দময়ন্তীকে। তারপর কোথায় গেল সে, তা নিয়েই খোঁজ-খবর শুরু হয়। পরিবারের তরফে জানানো হয়েছিল, দময়ন্তীর সঙ্গে কারোর অশান্তি-মন কষাকষি হয়নি। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে সে। রোজ সকালে তাঁর প্রাকটিস থাকে। বুধবার তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। তাঁর ফোনও বাবার কাছে ছিল। নিখোঁজ হয়ে যাওয়ার সময়ও দময়ন্তীর সঙ্গে কোনও ফোন ছিল না, যে কারণে পুলিশের তাঁকে ট্রেস করতে বেগ পেতে হচ্ছিল।
