Type Here to Get Search Results !

পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক ক্যাডার হতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী

 পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক ক্যাডার হতে নিষেধ করলেন মুখ্যমন্ত্রী 



  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকে এই বার্তা সর্বস্তরে দিয়ে আসছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। কাজ করতে হবে নিরপেক্ষতার সঙ্গে। রাজ্যের ডব্লবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারদের সঙ্গে প্রথম বৈঠকেই এই বার্তা দিয়ে তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বিগত সরকারের প্রসঙ্গ টেনে শুভেন্দু বুঝিয়ে দেন, তাঁর সরকার কোনওরকম রাজনৈতিক অভিসন্ধিতে প্রশাসনিক অফিসারদের ব‌্যবহার করবে না। আগের সরকারের মতো অফিসারদের রাজনৈতিক ক‌্যাডারে পরিণত করার প্রশ্নই ওঠে না। বরং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক বিভাজন যেন না করা হয়, সেদিকে নজর দিতে হবে। মুখ‌্যমন্ত্রীর মূল বক্তব‌্য, অতীতে যে ধরনের প্রশাসনিক সংস্কৃতি গড়ে উঠেছিল, তার আমূল পরিবর্তন প্রয়োজন।


  তেমনই অফিসারদের পেশাগত মর্যাদা ও তাঁদের সিনিয়রিটির মর্যাদা দিতে কোনও কার্পন‌্য করবে না সরকার। প্রশাসনিক আচরণ এবং পেশাদারি সম্পর্ক বজায় রাখা তাঁর সরকারের দায়িত্ব। অফিসারদের মন খুলে পরামর্শ দেওয়ার বার্তা দেন মুখ‌্যমন্ত্রী। বুধবার ধনধান‌্য অডিটোরিয়ামে ডব্লবিসিএস (এক্সিকিউটিভ)-দের সামনে অতীতের প্রশাসনিক সংস্কৃতি পালটানোর বার্তা দেন মুখ‌্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ‌্যমন্ত্রী বুঝিয়ে দেন, অতীতে ভয় বা চাপের কারণে নিচুতলার আধিকারিকরা অনেক সময়ই কাজ করতে পারেননি। আবার অনেকক্ষেত্রে অনেকেই যা ইচ্ছা তাই করতেন। এই সরকারের আমলে তা চলবে না। প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। শুভেন্দুর দাবি, দীর্ঘদিন ধরে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তাঁরা কাজ করেছেন। ফলে এখন তাঁদের তা ঝেড়ে ফেলতে হবে। জনকল‌্যাণে কাজ করাই এই সরকারের লক্ষ‌্য। সেই কাজ করবেন অফিসাররাই। এ পক্ষ, ও পক্ষ নয়, কাজ করতে হবে আমজনতার জন‌্যই। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.