Type Here to Get Search Results !

শুভেন্দুকে শুভেচ্ছা সহ আম পাঠালেন বাংলাদেশ সরকার

 শুভেন্দুকে শুভেচ্ছা সহ আম পাঠালেন বাংলাদেশ সরকার 



  শেখ হাসিনার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক বেশ তলানিতে। সেই পরিস্থিতিতে একটা নতুন রসায়ন তৈরী করতে চাইলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মহম্মদ তারেক রহমান। তারেক জমানায় পরিস্থিতি উন্নতি হলেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক নয়। তথাপি অব্যাহত রইল ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকেলে যথাক্রমে যশোর জেলার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া- আগরতলা স্থলবন্দর দিয়ে ভারতের দুই রাজ্যে আম পাঠাল তারেক রহমান সরকার। জানা গিয়েছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করা হয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালী ও হাঁড়িভাঙ্গা জাতের আম।


  সূত্রের খবর, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে ১১০০ কেজি আম। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ করা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে। প্রসঙ্গত ভারত-বাংলাদেশের মধ্যে ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ নতুন কিছু নয়। অতীতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠাতেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের বিদায়ের পর বদলে যায় পরিস্থিতি। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে মৌলবাদীরা মাথাচাড়া দেয় পদ্মাপাড়ে। বিশেষজ্ঞদের দাবি, সেই সময় ব-কলমে জামাতই চালাচ্ছিল দেশ। একই সময় ভারতবিদ্বেষ চরম আকার নেয়। পরবর্তী নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন তারেক রহমান। আগের তুলনায় দুই দেশের সম্পর্কের উন্নতি হলেও পরিস্থিত এখন স্বাভাবিক নয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.