Type Here to Get Search Results !

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা

 অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা



  টলিপাড়ায় রাজেশ শর্মা খুবই পরিচিত মুখ। তিনি প্রধানত খলনায়কের ভূমিকাতেই অভিনয় করেন। বাংলা ছবিতে তো বটেই হিন্দি সিনেমাতেও তাঁর দাপট দেখার মতো। কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। মঙ্গলবার আচমকাই অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতার খবর আসে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ঠিক কী ঘটেছে অভিনেতার সঙ্গে? জানা গিয়েছে, সম্প্রতি অভিনেতা হায়দরাবাদ থেকে ফ্লাইটে করে ফিরছিলেন। আর সেই সময়ই বিমানে রাজেশের পায়ে পোকা কামড়ায়। যার ফলে অভিনেতার পা ফুলে যায়। আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলে, পরবর্তীকালে সেই পা থেকেই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। রাজেশ শর্মার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা জানিয়েছেন, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় রাজেশকে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 


  তবে এখন আপাতত রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল। যদিও তাঁর শরীরে নানা জটিলতা রয়েছে। চিকিৎসক অভিনেতাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। রাজেশ শর্মা এখন বিপন্মুক্ত। সুদীপার থেকেই রাজেশ শর্মার শারীরিক অবস্থার কথা জানতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। তারপরই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তৎপর হন খোদ টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি নিজে উদ্যোগী হয়ে রাজেশ শর্মার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.