Type Here to Get Search Results !

অমিত কুমারের হঠাৎ মনে পড়ে গেলো তার বাবার সতর্ক বাণীর কথা

 বিনোদন 


  অমিত কুমারের হঠাৎ মনে পড়ে গেলো তার বাবার সতর্ক বাণীর কথা 



  কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ছেলে নামী গায়ক অমিত কুমার। কতটা কড়া বাবা ছিলেন, কিশোর সে কথা জিজ্ঞাসা করা হয়েছিল, অমিত কুমারকে। অমিত খোলসা করেন, ”বাবা খুব কড়া ছিলেন না। কিন্তু তিনটে জিনিস পছন্দ করতেন না। তিনটে না, দু’টো জিনিসের কথা বলব, যেগুলো আমি খুব পছন্দ করতাম। একটা হলো সিগারেট, বাবা একদম আমার সিগারেট খাওয়া পছন্দ করতেন না। আর একটা হলো মদ। বাবা বলতেন, ‘তোমার এত ভালো গলা, সিগারেট আর মদ সর্বনাশ করে দেবে।’ সেটাই হয়েছে! আমি যখন সুর লাগাতাম, একটা-দু’টো জায়গা সেটার জন্য সমস্যা হয়েছে। পরে সেটা অবশ্য তুলনায় ঠিক হয়ে গিয়েছিল।”অমিতের মুখে এমন কথা শুনে অনেকেই হতবাক। তাঁর যে বেশি সিগারেট আর মদ খাওয়ার জন্য গলা খারাপ হয়ে গিয়েছিল, সেটা যেরকমভাবে প্রকাশ্যে এনেছেন অভিনেতা, তাতে অনুরাগীদের অনেকে অবাক হয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, ”অমিত কুমার যতই বলুন ওঁর গলা খারাপ হয়েছিল, শ্রোতা হিসাবে আমারা সেটা বুঝতে পারিনি। ওঁর গাওয়া দুর্দান্ত সব গান রয়েছে।”


  আর একজন অনুরাগী লিখেছেন, ”অমিত কুমারের এই বক্তব্য, গায়ক-গায়িকাদের শোনা উচিত। নতুন প্রজন্মের শিল্পীদেরও এই স্বীকারোক্তি শোনা দরকার। সিগারেট বা মদ যে কতটা ক্ষতি করে দেয় শিল্পীদের সেটা অনুভব করা দরকার।” অমিত কুমারের নতুন কিছু গান এখনও তাঁর অনুরাগীদের সামনে আসছে। একটা নতুন বাংলা ছবিতে তিনি গান গাইতে পারেন, এমন খবর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.