Type Here to Get Search Results !

উত্তাল বঙ্গোপসাগর ডিঙোনোর চেষ্টা, মায়ানমার উপকূলে দুই নৌকাডুবি, মৃত্যু ৫০০ রোহিঙ্গা শরণার্থীর

 অন্তর্জাতিক 


উত্তাল বঙ্গোপসাগর ডিঙোনোর চেষ্টা, মায়ানমার উপকূলে দুই নৌকাডুবি, মৃত্যু ৫০০ রোহিঙ্গা শরণার্থীর



  সে এক মর্মান্তিক ঘটনা। শিউরে উঠেছে সমস্ত বিশ্ব। মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি। বঙ্গোপসাগরে রোহিঙ্গা শরণার্থী বোঝাই দু’টি নৌকা ডোবায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রংসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, মৃতদের মহিলা, শিশুরাও রয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে উত্তাল সমুদ্র ডিঙোনোর বিপজ্জনক চেষ্টাতেই বিপদ ঘটেছে। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, দু’টি নৌকাই জুন মাসের শেষ দিকে যাত্রা শুরু করেছিল। একটি মায়ানমারের রাখাইন রাজ্য এবং অন্যটি বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির এলাকা থেকে রওনা হয়। যাত্রীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্রপথে পালানোর চেষ্টা করছিলেন। হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। যদিও বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। 


  সাম্প্রতিক বছরগুলিতে রোহিঙ্গাদের নিয়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে,একটি নৌকাতে আনুমানিক ২৫০ জন যাত্রী ছিলেন। সেটি সমুদ্রপথে রওনা কিছু পরেই ডুবে যায়। অন্য নৌকাটি গত ৮ জুলাই মায়ানমারের আয়েয়ারওয়াডি উপকূলের কাছে ডুবে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাতে আনুমানিক ২৮০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত মৃত ও নিখোঁজের সংখ্যা নিশ্চিত করা যায়নি। রাষ্ট্রসংঘের আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.