Type Here to Get Search Results !

বারুইপুরে গণধর্ষনের অপরাধে যে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে সে নিরাপরাধী - বললেন শুভেন্দু

বারুইপুরে গণধর্ষনের অপরাধে যে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে সে নিরাপরাধী - বললেন শুভেন্দু 



  একজন যুবক যার কোনো অপরাধ নেই তাকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুর এসপি অফিসে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। পরে মুখ্যমন্ত্রী বলেন, নিহত যুবক ‘ইনোসেন্ট’ এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তি হবে। এরপরই নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় ২৪ ঘণ্টার পুলিশি পাহারার ব্যবস্থা করা হল। 


   গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের নিরাপত্তায় মঙ্গলবার রাত থেকেই এক জন সাব-ইন্সপেক্টরের তত্ত্বাবধানে ছয় জন কনস্টেবল পালাক্রমে দায়িত্ব পালন করছেন। প্রতি শিফটে দুই জন কনস্টেবল মোতায়েন থাকবেন নিহত যুবকের বাবা-মার নিরাপত্তায়। নতুন করে যাতে কোনও হামলার মুখে না পড়ে নিহত যুবকের পরিবার, সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নিহত যুবকের বাবা বলেছিলেন, তাঁর ছেলে অটো চালাতেন। নির্যাতনের ঘটনায় যাঁরা গ্রেফতার হয়েছে, তাঁদের চিনতেন তাঁর ছেলে। মুখ চেনা সকলের। বাড়ি থেকে ছেলেকে তুলে নিয়ে জানিয়ে মৃত যুবকের বাবা বলেন, “ওরা যখন এসে খোঁজ করেছিল, সেই সময় আমি বলেছিলাম কী হয়েছে ভাই আমায় বলো। আমি সেই সময় বলেওছিলাম আমার ছেলে যদি কিছু করে আর তার প্রমাণ থাকে আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেব। এটা শুনে যা ঝামেলা করল, বাধ্য হয়ে ছেলেকে বললাম যা বাবা কী কথা বলে শুনে আয়। যেই না গিয়েছে, শেষ।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.