Type Here to Get Search Results !

শান্তিচুক্তি ভেঙে অন্যায়ভাবে হরমুজে বোমা বর্ষণ করল আমেরিকা

শান্তিচুক্তি ভেঙে অন্যায়ভাবে হরমুজে বোমা বর্ষণ করল আমেরিকা 



  আমেরিকার 'দাদাগিরি'তে সারা বিশ্ব ত্রস্ত। কারণে অকারণে বিভিন্ন দেশের উপর আক্রমন নামিয়ে আনে। শান্তিচুক্তি ভেঙে হরমুজে নতুন করে হামলার অভিযোগ উঠেছে ইরানের উপর। পরপর তিনটি জাহাজে হামলায় ক্ষুব্ধ আমেরিকা এবার ধারাবাহিক হামলা শুরু করল ইরানে। বুধবার ভোর থেকে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে সেখানকার সরকারি সংবাদমাধ্যমের তরফে। হামলা হয়েছে সিরিক, কেশম, বন্দর আব্বাসের মতো এলাকায়। শুধু তাই নয়, চুক্তি ভেঙে হরমুজে হামলা চালানোয় আমেরিকার তরফে তেল বিক্রির যে ছাড়পত্র দেওয়া হয়েছিল ইরানকে তা বাতিল করা হয়েছে। বুধবার সোশাল মিডিয়ায় ইরানের উপর এই হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজের উপর হামলার পর ইরানকে শিক্ষা দিতে ধারাবাহিক হামলা শুরু হয়েছে। তিনটি জাহাজের উপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলা হয়েছে।


  ইরানের এই আগ্রাসন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। মার্কিন সেনা সূত্রে জানা যাচ্ছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে নিশানা করা হয়েছে। এছাড়াও হামলা হয়েছে সিরিক, কেশম, বন্দর আব্বাসের মতো এলাকায়। এই হামলার পরে আমেরিকার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে তেহরান। জাহাজে হামলার জেরে ইরানকে তেল বিক্রির যে ছাড়পত্র দেওয়া হয়েছিল সেটাও বাতিল করেছে আমেরিকা। দীর্ঘ যুদ্ধের পর গতমাসে সমঝোতা স্বাক্ষর হয়েছিল আমেরিকা ও ইরানের। যেখানে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। চুক্তিতে বলা হয়েছিল ২১ অগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট জ্বালানি পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করতে পারবে ইরান। তবে হরমুজে হামলার পর সে ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। যার জেরে ফের অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.