Type Here to Get Search Results !

শিয়ালদা স্টেশনে প্রবল হৈ চৈ ওই যুবকের কান্ড দেখে

 অফবিট 


শিয়ালদা স্টেশনে প্রবল হৈ চৈ ওই যুবকের কান্ড দেখে 



  প্রেমিকা ছেড়ে গিয়েছে। তা নিয়ে সর্বদা ঠাট্টা করে বন্ধুরা। তাতেই বেজায় চটেছেন যুবক। রাগ করে উঠে পড়লেন পদাতিক এক্সপ্রেসের (Padatik Express) ছাদে। সেখান থেকে চিৎকার করে প্রেমিকাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান যুবক। তা নিয়ে প্রবল হইচই শিয়ালদহ স্টেশনে (Sealdah Station)। যাত্রীরা কেউ দাঁড়িয়ে দেখলেন গোটা ঘটনা, কেউ আবার ক্যামেরাবন্দি করলেন। ব্যাপারটা ঠিক কী? মঙ্গলবার পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে ঢুকতেই দেখা যায় এক যুবক আচমকাই উঠে পড়েন ট্রেনের ছাদে। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্যযাত্রীরা। তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এরপরই চিৎকার শুরু করেন ওই যুবক। তাতেই খোলসা হয় গোটা বিষয়টা। জানা গিয়েছে, ওই যুবকের সদ্যই বিচ্ছেদ হয়েছে। প্রেমিকা ছেড়ে যাওয়ায় বন্ধুরা মশকরা করছেন।


  আর তাতেই চটেছেন তিনি। তাঁর সাফ কথা, প্রেমিকাকে ফিরিয়ে না এনে দিলে ওভারহেডের তার স্পর্শ করবেন তিনি! যুবকের কাণ্ড দেখে ছুটে যান আরপিএফরা। বুঝিয়ে শুনিয়ে নামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি নাছোড়বান্দা। যুবক বলতে থাকেন, “কোনও কথা আমি শুনব না। আমার বন্ধুদের চাই। আমার প্রেমিকাকেও চাই। নইলে আমি মরবই।” এরপর জওয়ানরা দুদিক থেকে ট্রেনের উপর উঠে যুবককে ধরার চেষ্টা করেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় সফল হন জওয়ানরা। জানা যাচ্ছে, ওই যুবক নাকি অসমের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছেন ওই যুবক।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.