Type Here to Get Search Results !

অবশেষে গ্রেফতার হলো নির্মল ঘোষ পুত্র তীর্থঙ্কর

 অবশেষে গ্রেফতার হলো নির্মল ঘোষ পুত্র তীর্থঙ্কর 



  আর পুলিশের হাত থেকে রক্ষা  পেলো না পানিহাটির এ বছরের পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, নির্মল ঘোষের মতো গা ঢাকা দিয়েছিলেন ছেলে তীর্থঙ্কর ঘোষও (Tirthankar Ghosj)। অবশেষে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চলতি বছর পানিহাটিতে তৃণমূল প্রার্থীও হয়েছিলেন তীর্থঙ্কর ঘোষ। কিন্তু পরাজিত হন। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বাবার মতো তিনিও গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁকে খড়দা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের বিরুদ্ধে।


  কীভাবে টাকা আত্মসাৎ করেছিলেন, এর পিছনে আর কেউ ছিলেন কি না বা কত জনের মধ্যে টাকা ভাগ হয়েছিল, সেই বিষয়ে তীর্থঙ্করকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে ১০ দিনের হেফাজতের আবেদন করতে পারে পুলিশ। তীর্থঙ্করের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার ও হোটেলের মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এরপর থেকেই প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতক নির্মল ঘোষের খোঁজ চলছিল। শুধু তোলাবাজি নয়, তাঁর বিরুদ্ধে জমি দখল, টাকা আত্মসাৎ, ভয় দেখানোর অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে কার্যত বেপত্তা ছিলেন তিনি। কেউ কেউ বলছিলেন, গা ঢাকা দিয়েছেন নির্মল। কিন্তু, গত শনিবার ঋতব্রত শিবিরে এসে দাবি করলেন তিনি গা ঢাকা দেননি। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই তিনি এসছেন। এদিকে ঋতব্রত দাবি করেছেন, নির্মল ঘোষকে তাঁরা ডাকেননি। এখন পুলিশের ভূমিকার দিকে তাকিয়ে আছে সবাই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.