Type Here to Get Search Results !

শ্রাবনী মেলায় কিছু মন্দিরকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের

 শ্রাবনী মেলায় কিছু মন্দিরকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের 



  সামনেই রথযাত্রা। আর সমস্ত শ্রাবন মাস জুড়েই শ্রাবনী উৎসব। ধর্মপ্রাণ হিন্দুরা শ্রাবনী উৎসবে মেতে উঠে শিবের আরাধনায়। এবার সেই শ্রাবনী উৎসব নিয়ে কিছু কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। গোটা শ্রাবণ মাস জুড়ে রাজ্যের একাধিক স্থানের শিবমন্দিরগুলিতে পুণ্যার্থীদের ভিড়, শ্রাবণী মেলা। হিন্দুদের এসব রীতিনীতি যাতে ভালোভাবে পালিত হয়, তার জন্য নতুন করে একাধিক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। আলোচনার পর রাজ্যের পুর ও নগরোন্নেয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল নানা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যে সমস্ত একশো, দেড়শো বা তারও প্রাচীন রথযাত্রা আর্থিক দুর্বলতায় ভুগছে বা টিমটিম পালিত হয়, সেসব রথযাত্রায় আর্থিক সহায়তা দেওয়ার ভাবনা রাজ‌্য সরকারের। তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ, কালচিনির মহাকাল মন্দিরে শ্রাবণ মাসের প্রতি রবিবার কপ্টার থেকে পূণ‌্যার্থীদের মাথায় পুষ্পবৃষ্টি করা হবে। এই সব জায়গায় লক্ষ লক্ষ পূণ্যার্থী মহাদেবের মাথায় প্রতি বছর জল ঢালতে আসেন। গোটা মাস ধরে প্রচুর ভিড় হয়। তারকেশ্বরের ভিড় সবচেয়ে বেশি। পুণ্যার্থীদের জন্য এসব জায়গায় জায়গায় থাকবে সরকারি সহায়তা শিবির।


  পুরমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শ্রাবণী মেলার ক্ষেত্রে মুখ‌্যমন্ত্রী বিশদ পরিকল্পনা করেছেন। রেস্ট রুম, জলের ব‌্যবস্থা, স্বাস্থ‌্য শিবির, শৌচালয়, একাধিক ঘাট করা হচ্ছে। নগরোন্নয়ন দপ্তর ও তারকেশ্বর পুরসভার যৌথ উদ্যোগে চন্দননগরের আলোয় সাজানো হবে। পাটের কার্পেট বিছিয়ে জল দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বড় পর্দায় মন্দির চত্বরের ভিড়ের ছবি দেখানো হবে। এর ফলে পূণ‌্যার্থীরা সময়, সুযোগ বুঝে জল ঢালার জন্য লাইনে দাঁড়াতে পারবেন। ভালোভাবে রীতি পালন করতে পারবেন। রাজ্য সরকারের নয়া পরিকল্পনার কথা জেনে খুশি পুণ্যার্থীরা। তাঁদের আশা, অন্যান্য বছরের তুলনায় এবার সুষ্ঠুভাবে পালিত হবে শ্রাবণী মেলা ও রথযাত্রা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.