Type Here to Get Search Results !

অভিষেক ঘনিষ্ঠ ব্যক্তিদের পুলিশ নানাভাবে হেনস্থা করছে - অভিযোগ অভিষেকের

 অভিষেক ঘনিষ্ঠ ব্যক্তিদের পুলিশ নানাভাবে হেনস্থা করছে - অভিযোগ অভিষেকের 



  সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশ সামনে এনেছে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে, অভিষেকের পি এ সহ অনেকের বিরুদ্ধেই পুলিশ বা বিজেপি নেতারা অভিযোগ জানাচ্ছে। সেই সূত্র ধরেই অভিষেক সমাজমাধ্যমে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে তাঁকে ও তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনও নোটিস ছাড়াই তুলে যখন তখন তলব করা হচ্ছে। কাউকে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও সোশাল মিডিয়ায় অভিযোগ করেন অভিষেক। জিজ্ঞাসাবদের নামে এসটিএফ ও সিআইডির আইনি সুরক্ষার মৌলিক নিয়ম লঙ্ঘন করছে বলে দাবি অভিষেকের। শুধু নোটিস ছাড়া তলবই নয়, অভিষেকের আরও অভিযোগ,  সমস্ত ব্যক্তিদের ভয় দেখিয়ে এবং জোর করে মিথ্যা বয়ান রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য ওই ব্যক্তিদের চাপ দেওয়া হচ্ছে বলেও সমাজ মাধ্যমে অভিযোগ করেন তিনি।


    অভিষেক লেখেন, গত দু’সপ্তাহে এমন অন্তত ২৫ জন পুলিশি হেনস্তার শিকার হয়েছেন, যাঁরা কোনওভাবে তাঁর সঙ্গে বা তাঁর দপ্তরের সঙ্গে যুক্ত। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘আপনারা যা পারেন করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি মাথা নত করব না।’ অভিষেকের বক্তব্য, ওই ব্যক্তিদের মিথ্যে বয়ান রেকর্ড করিয়ে নিতেই তাঁদের ফোনে আড়ি পাতা হচ্ছে। এমনকী তাঁদের পরিবারের সদস্য ও শিশুদেরও হেনস্তার করা হচ্ছে বলে সোশাল মিডিয়ায় অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.