Type Here to Get Search Results !

আমিরের বিয়েতে আমন্ত্রিতর সংখ্যা ১০০ থেকে ১৫০

 বিনোদন 


আমিরের বিয়েতে আমন্ত্রিতর সংখ্যা ১০০ থেকে ১৫০ 



  ৫ই জুলাই তার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন বলিউডের মি. পারফেকশনিস্ট৷ ইতিমধ্যেই বিয়ের জন্য সেজে উঠছে আমির খানের বাড়ি৷ দাম্পত্য জীবনের নতুন পথচলার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা৷ সংবাদমাধ্যমকে অভিনেতা নিজে জানিয়েছেন যে, বিয়েটি একটি ঘরোয়া অনুষ্ঠান হবে যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত থাকবেন। প্রথমসারির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমির খান ও গৌরী স্প্র্যাট তাঁদের পরিবার ও বন্ধুবান্ধব-সহ প্রায় ১০০-১৫০ জনকে আপ্যায়ন করবেন।


  প্রতিবেদনে বলা হয়েছে যে, তাঁরা তাঁদের ঘরোয়া উদযাপনের জন্য অতিথিদের তালিকা এবং খাবারের তালিকা উভয়ই ব্যক্তিগতভাবে চূড়ান্ত করেছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, “আমির ও গৌরী মেন্যুর জন্য তাঁদের পছন্দের খাবারগুলো বেছে নিয়েছেন এবং ব্যক্তিগতভাবে সেগুলোর প্রস্তুতি তদারকি করছেন। তাঁদের সন্তান-সহ পরিবারের সবাই বিয়েতে উপস্থিত থাকলেও, তাঁরা ঘনিষ্ঠ বন্ধুদেরও আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ বিবাহ আইনের অধীনে দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহ নিবন্ধনের মাধ্যমে দিনটি শুরু হবে, যার পরে তাঁরা তাঁদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.