রচনার বিপুল আয় দেখলে চমকে উঠতে হয়
জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'-খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা যেন থামছেই না৷ তিনি মুখ খুললেই যেন মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছেন৷ একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ছেন অভিনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতির ময়দানে পথচলা শুরু রচনার৷ ২ বছর আগেই শুরু হয়েছিল এই সফর৷ তবে এবার পালাবদল হতেই সুর বদল অভিনেত্রীর৷ ক্ষমতা হারাতেই বিদ্রোহী সাংসদের দলে নাম লেখান হুগলির সাংসদ রচনা। হুগলির আসন থেকে তৃণমূলের টিকিটে সাংসদ হন রচনা । দিনকয়েক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে৷
"আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে”-সম্প্রতি এই মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন রচনা৷ সোশ্যাল মিডিয়া খুললেই একাধিক মন্তব্যে ভরে গিয়েছে ৷ নেটিজেনদের অনেকেরই প্রশ্ন- এই আবাসনে থাকতে গেলে কী যোগ্যতার প্রয়োজন? মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশনে কত নম্বর থাকা দরকার? এই যোগ্যতা কি তৃণমূলে যোগ দেওয়ার আগেই অর্জন করেছেন? কত টাকার সম্পত্তির রয়েছেন রচনার? এমন নানা প্রশ্ন উঠে আসছে৷
২০২৪-এ নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৩৮০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে অভিনেত্রীর আয় ১ কোটি ৪৪ লাখ ২০ হাজার ২১০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছেন ২ কোটি ৩১ লাখ ০৪ হাজার ৬৫০। এবং ২০১৮-১৯ অর্থবর্ষে রচনার আয় ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ১৪০ টাকা।রচনার স্বামীর আয় যথাক্রমে ২০২২-২৩ অর্থবর্ষে ২ লাখ ৩৯ হাজার ২৪০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ৬৩ হাজার ৮১০ টাকা। ২০২০-২১ অর্থবর্ষে ৪ লাখ ২০ হাজার ৫১০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে ৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা।
