আজ সকালে নাটকীয়ভাবে স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের ভেঙে পড়া স্বাস্থ্যবিধিকে আবার চাঙ্গা করে তুলতে কাজে লেগে পড়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে দালাল চক্র ভাঙা ও অন্যদিকে ব্যবস্থাকে সুন্দর করে তলায় রাজ্য সরকারের কাজ। স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার সকালে আচমকা তিনি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম খতিয়ে দেখেন। এই কন্ট্রোল রুম থেকেই সরাসরি রাজ্যের হাসপাতালগুলিতে নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিংয়ে ফলে দালালচক্র রোখা সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “কোনও দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাঁকে দেখা যাবে না।”