শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে গিয়ে মমতাকে আক্রমন শুভেন্দুর
শুভেন্দুর হাত ধরে বাংলায় শুরু হয়েছে শিল্পের জোয়ার। তারই অংশ হিসাবি শুক্রবার শিলান্যাস হয়ে গেলো শ্যামস্টিলের। শিলান্যাস করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমন করে তিনি বলেন, 'আপনার হাতে অনেক সময়। একবার প্ল্যান্টে এসে দেখে যান।’ শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। স্ট্যাম স্টিলের হাত ধরে ১৫ হাজার কোটির বিনিয়োগ হচ্ছে বাংলায়। ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বাংলায় বিনিয়োগের জন্য স্টিল কোম্পানিকে ধন্যবাদ জানান শুভেন্দু । সেখান থেকেই শিল্পায়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না বর্তমান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আপনার হাতে অনেক সময় আছে। প্ল্যান্টের ভিতর এসে দেখে যাবেন। এতদিন কথায় কথায় বিশেষ করে মাড়োয়াড়ি, গুজরাতিদের বহিরাগত বলতেন। বলতেন উত্তর প্রদেশ করতে দেব না। আমি অভিভূত, প্ল্যান্টে মন্দির তো আছেই, নন্দী মহারাজ তো আছেই, গো শালা তো আছেই, সঙ্গে নেতাজি, রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। আপনি এসে দেখে যাবেন। সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব।” শুভেন্দুর আরও দাবি, বিজেপি সরকার এসেছে বলেই বিমুখ শিল্পপতিরা বাংলায় ফিরছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এবার বিজেপি সরকার না এলে শ্যাম স্টিল ওড়িশায় চলে যেত। বাংলার মানুষ বেঁচে গিয়েছে। তৃণমূল গিয়েছে বাংলা-বাঙালি বেঁচে গিয়েছে। বাংলায় বন্ধ হয়েছে গুন্ডা ট্যাক্স। বাংলায় ফিরছেন বিমুখ শিল্পপতিরা।”
