Type Here to Get Search Results !

আজ জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 আজ জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 



  পুরো জলপাইগুড়িতে যেন আনন্দের উৎসব। একদম নতুন সাজে শেষে উঠবে জলপাইগুড়ি স্টেশন। উত্তরবঙ্গে সাজো সাজো রব। কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত’ স্কিমের (Amrit Bharat Scheme) আওতায় ঢেলে সাজানো হয়েছে আরও একটি স্টেশন। আজ, শুক্রবার ভার্চুয়ালি সেই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সাজো সাজো রব রেল দফতরে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের। রেলের দাবি, উন্নত পরিকাঠামো, আধুনিক যাত্রীসুবিধা এবং প্রতিবন্ধী-বান্ধব ব্যবস্থা চালু করার মাধ্যমে স্টেশনটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে আরও কার্যকর হবে।


  স্টেশনে থাকছে নতুন সার্কুলেটিং এরিয়া, সুসংগঠিত পার্কিং, প্রশস্ত প্রবেশদ্বার, আধুনিক ওয়েটিং রুম, ক্যাফেটেরিয়া, মডিউলার শৌচাগার। শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, রয়েছে উন্নত বুকিং কাউন্টারও। পাশাপাশি ১২ মিটার চওড়া নতুন ফুটওভার ব্রিজ, দু’টি লিফট, র‌্যাম্প, ট্যাকটাইল পথ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা চালু করা হয়েছে। সবুজায়ন ও উন্নত আলোকসজ্জার মাধ্যমে স্টেশন চত্বরকে আরও নিরাপদ ও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এই স্টেশন ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৯৮টি অমৃত ভারত স্টেশনের অন্যতম এই জলপাইগুড়ি রোড স্টেশন। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্মিত স্টেশনটির উদ্বোধন করবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.