রথযাত্রা - আর কিছুক্ষনের মধ্যেই ট্রামে চরে কলকাতা ঘুরবেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা।
এবার নতুনরূপে সাজানো হচ্ছে রথযাত্রা উৎসবকে। রাজ্য সরকার এরজন্য বহু টাকা খরচ করেছে। রথযাত্রায় আছে নানা অভিনব ভাবনা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বেরোবে রথ। এরই মধ্যে একটু অন্যরকম রথযাত্রার সাক্ষী থাকতে চলেছে কলকাতা শহর। কলকাতার ট্রামপ্রেমীদের উদ্যোগে আজ ট্রামে চড়ে শহর ঘুরবেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা।
এর জন্য দু’কামরার একটি ট্রামকে রথের মতো করে সাজিয়ে তোলা হয়েছে । ভিতরে থাকবেন তিন ভাইবোন। থাকবে ছোট রথও। ট্রামটি সাজানো হয়েছে জগন্নাথদেবের বিভিন্ন ছবি দিয়ে। গড়িয়াহাট থেকে ছেড়ে এসপ্ল্যানেড হয়ে ট্রামটি যাবে শ্যামবাজার পর্যন্ত। ভিতরেই হবে পুজো। যেমনভাবে রথ সাজানো হয় তেমনভাবেই সাজবে ট্রাম। রথ উপলক্ষে এই বিশেষ আয়োজন করছে ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন।
উদ্যোক্তারা জানিয়েছেন, জগন্নাথদেবের রথের আদলে সাজানো বিশেষ এই ট্রামটি সকাল ১০টা ৩০ নাগাদ গড়িয়াহাট থেকে ছাড়বে। এরপর এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার টার্মিনাস পর্যন্ত চলবে। আয়োজকদের দাবি, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলা এবং শহরের ঐতিহ্য রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত তিন দশক ধরে ট্রাম সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে তাঁরা কাজ করে চলেছেন। রাজ্য সরকারের ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের আশ্বাসকেও স্বাগত জানিয়েছে এই সংগঠনের সদস্যরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংহ, রূপা গঙ্গোপাধ্যায়-সহ বহু বিশিষ্টজনের। সংগঠনে