Type Here to Get Search Results !

২১ জুলাইয়ের মঞ্চে মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের

 ২১ জুলাইয়ের মঞ্চে মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের



  এবার এক শহীদ দিবসকে নিয়ে তিন টুকরো অনুষ্ঠান দেখবে বাংলার মানুষ। ২১ জুলাই শহিদ দিবস করা নিয়ে দড়ি টানাটানি চলছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে। প্রদেশ কংগ্রেসও এবার শহিদ মিনারে শহিদ দিবস পালন করবে। এবার সেই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল প্রদেশ কংগ্রেস। শহিদ মিনারে ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, “ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন।” দীর্ঘ কয়েক দশক পরে বিধান ভবন থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস এবারই শহিদ দিবস পালন করবে। আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, এবার ২১ জুলাই শহিদ মিনারে হবে। সরকারিভাবে অনুমতিও দেওয়া হয়েছে। আজ, মঙ্গলবার সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন শুভঙ্কর সরকার ও নেতৃত্ব। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন।


  এদিন শুভঙ্কর বলেন, “শহিদ মিনার চত্বরে দাঁড়িয়ে আমরা মমতাকে আহ্বান করছি, তাঁর যদি সৎ সাহস থাকে, তা হলে নিশ্চয়ই ইতিহাস বিকৃত করবেন না। এই শহিদ মঞ্চে এসে ভুল করেছিলেন, ভুল সিদ্ধান্ত হয়েছিল সেটা বলবেন। কারণ, সেই সময় পতাকাটা ছিল যুব কংগ্রেসের চক্রের পতাকা, কংগ্রেসের হাতের পতাকা। সেই পতাকার সম্মান যাঁরা রাখতে পারেন, যে কোনও জায়গায় রাজনীতিতে তাঁদের উচ্চতা অনেক বেশি হয়।” তাঁর আরও পরামর্শ, “ভুল স্বীকার করলে মমতা মনে শান্তি পাবেন। কারণ, এখনও পর্যন্ত সেদিনের দোষীদের গ্রেপ্তার করা হয়নি। উনি যদি স্বীকার করেন, ‘আমার দল ছাড়া ভুল হয়েছিল’, এই মঞ্চে এসে শহিদদের শ্রদ্ধা জানান, তাহলে কিছুটা হলেও তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করা হবে। সেটা যদি তিনি ভাবেন, তাহলে এই মঞ্চে সবাই স্বাগত।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.