Type Here to Get Search Results !

তারকেশ্বর নিয়ে মমতা সরকারকে একহাত নিলেন শুভেন্দু

 তারকেশ্বর নিয়ে মমতা সরকারকে একহাত নিলেন শুভেন্দু 



  তারকেশ্বরে শ্রাবনী মেলার উদ্বোধন করতে গিয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। বিগত সরকার একচোখ বন্ধ করে রাখত। জমিদার প্রথা উঠে গেছে। এখন লোকধর্ম পালন করতে হয়। আর সেই কাজে কোনও সরকারের দুটো চোখ খুলে রাখা উচিত। পুণ্যার্থীরা জল সংগ্রহ করে ৩০ কিমি পায়ে হেঁটে রোদ-বৃষ্টির মধ্যে তাঁরা এখানে আসেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা মিনিমাম ছিল। গোটা কয়েক সিভিক ভলেন্টায়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে দায়িত্ব মুক্ত করত।


  তিনি আরো বলেন, আমাদের সরকার জগন্নাথ দেবের রথযাত্রাকেও বর্ণময় করেছি। একই ভাবে তারকেশ্বরের পুণ্যধাম নিয়ে উদ্যোগ নিয়েছি। সরকারি সেবা কেন্দ্র থাকবে। জল ওয়ারেসের মতো স্বাস্থ্য পরিষেবা থাকবে। প্রশাসন ও পুলিশ পুণ্যার্থীদের জন্য যানজট নিয়ন্ত্রণ করবে। আমায় বাবা মহাদেবের একদম পবিত্র জায়গায় প্রথা মেনে পুজো করার সুযোগ করে দিয়েছিলেন। আমি সেদিন মাথায় ঠেকিয়েছিলাম। ওইদিন আমি তারকেশ্বর উন্নয়ন অথারিটি, অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দিয়েছি এখানকার উন্নয়নের জন্য। আগামীতে শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে আমার আস্থা তারকেশ্বর এমন ভাবে সেজে উঠবে যে পর্যটন কেন্দ্র হবে। বিদেশিরাও আসবেন। ঠিক যেমন পুরী, কাশী-বিশ্বনাথ সেজে উঠেছে, সেভাবে তারকেশ্বরও সেজে উঠেবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.