Type Here to Get Search Results !

আর প্রধানের হাতে টাকা নয়, আইন বদল হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার - দিলীপ ঘোষ

 আর প্রধানের হাতে টাকা নয়, আইন বদল হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার - দিলীপ ঘোষ 



  একটা ব্যাপার খুব স্পষ্ট যে পঞ্চায়েত ব্যবস্থার দুর্নীতির প্রধান কারণ ছিল পঞ্চায়েত প্রধানের হাতে উন্নয়নের টাকা পৌঁছে দেওয়া। আর সেটাই এবার বন্ধ করতে চলেছে নতুন সরকার। প্রথম অধিবেশনেই একাধিক বিল পেশ করেছে রাজ্য সরকার। এবার আসন্ন অধিবেশনেও আসছে নতুন বিল। পঞ্চায়েত আইনে বড় বদল হওয়ার সম্ভাবনা রাজ্যে। নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের ক্ষমতাতেও আসতে পারে বদল। আগামী শুক্রবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আর সেখানেই পেশ করা হতে পারে এই নতুন বিল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, “পঞ্চায়েতের দুর্নীতির জন্য সরকারের দিকে আঙুল ওঠে। তাই আর্থিক লেনদেনের প্রক্রিয়ায় বদল আনতে এই আইন আনা হবে।” নয়া বিলে আর্থিক লেনদেনের দায়িত্ব প্রধানের হাত থেকে নিয়ে দেওয়া হচ্ছে আধিকারিকদের হাতে। দিলীপ ঘোষ জানান, প্রধান নয়, এবার থেকে টাকা দেওয়ার দায়িত্ব থাকবে সচিবদের হাতে।


  এতদিন পর্যন্ত পঞ্চায়েতের অধীন বিভিন্ন প্রকল্পের কাজে টাকা দেওয়ার ক্ষমতা ছিল প্রধানদের। কিন্তু সেই সব প্রকল্পে টাকা নয়ছয় হওয়ার অভিযোগ ওঠে। সেই পরিস্থিতি যাতে আর না হয়, সেটা দেখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। তৃণমূল জমানাতেও পঞ্চায়েত ঘিরে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। আগামী বুধবার ২২ জুলাই রাজ্য বিধানসভায় পেশ হবে স্বরাষ্ট্র দফতরের বাজেট। ওই দিন তিন ঘণ্টা ধরে চলবে আলোচনা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.