Type Here to Get Search Results !

কলকাতা ফুটপাথে দুধ জ্বাল দেওয়া সীতা দেবী দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

 কলকাতা ফুটপাথে দুধ জ্বাল দেওয়া সীতা দেবী দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে 



  দুদিন ধরে চরম বিতর্ক শুরু হয়েছে অগ্নিমিত্রা পালের একটি কাজ নিয়ে। পার্ক স্ট্রিটের (Park Street) ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। সেইসময় তাঁকে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কড়া ধমক দিয়ে তৎক্ষণাৎ ওই মহিলাকে ফুটপাথ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা চলছে রাজ্য-রাজনীতিতে। এই আবহে মঙ্গলবার সল্টলেকে বিজেপি দফতরে হঠাৎ শিশুকে কোলে নিয়ে হাজির ওই ফুটপাথবাসী মহিলা। সেইসময় বিজেপি দফতরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও । হঠাৎ ওই মহিলা সেখানে পৌঁছতেই শোরগোল পড়ে যায়। মঙ্গলবার জনতার দরবার সেরে সল্টলেকে বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় হঠাৎ কোলে বাচ্চাকে নিয়ে হাজির হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। 


  সেইসময় বাচ্চাদের মাথায় হাত দিয়ে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “বিজেপি সরকার সকলের জন্য। সব ব্যবস্থা নেওয়া হবে।” এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরই ভরসা রয়েছে। ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে বলছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে।” এরপরই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি কর্পোরেশনকে বলে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বলেছি, রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য। আমরা আপনার থাকার ব্যবস্থা করব।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.