Type Here to Get Search Results !

আফ্রিকা জুড়ে দুর্বার গতিতে এগোচ্ছে 'ইবোলা' - সচেতন করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক 


আফ্রিকা জুড়ে দুর্বার গতিতে এগোচ্ছে 'ইবোলা' - সচেতন করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা 



  আফ্রিকার কয়েকটি দেশ পড়েছে গভীর সংকটে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মারণ রোগ ইবোলা। কঙ্গোকে কেন্দ্র করেই ছড়িয়েছে ইবোলা। এখনও নিয়ন্ত্রনে আসছে না। 

সংক্রমণের জেরে শুধুমাত্র ডিআর কঙ্গোতে মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত প্রায় সাড়ে ৪ হাজার। কঙ্গো ছাড়িয়ে উগান্ডাতেও ছড়াতে শুরু করে মারণ এই ভাইরাস। সেখানেও মৃত্যুর খবর সামনে এসেছে। কঙ্গোর সরকারি রিপোর্টে জানা যাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮১ জন। এর মধ্যে ২০১১ জনের মৃত্যু হয়েছে। ৭০৪ জন আইসোলেশন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কার্যত রেকর্ড গতিতে ছড়াতে শুরু করেছে মারণ এই ভাইরাস। শুধু তাই নয় স্বাস্থ্যকর্মীদের দাবি, দূরদূরান্তে দুর্গম এলাকায় সংক্রমণ ছড়াতে শুরু করেছে।


  পরিস্থিতি এতটাই গুরুতর যে বহু জায়গায় সংক্রমণ ছড়ালেও সেখানে চিকিৎসা পরিষেবা পৌঁছন যাচ্ছে না। আরও উদ্বেগের বিষয় হল, কঙ্গো ছাড়িয়ে মারণ এই ভাইরাস উগান্ডায় প্রবেশ করেছে। সেখানে ২০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তরফে জানা যাচ্ছে, কঙ্গোয় ইবোলার নয়া ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে সেটি হল বুন্দিবুগি। মারণ এই ভাইরাসের ভ্যাকসিন বা কোনও প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। যার জেরে পরিস্থিতি এতটা গুরুতর। ইবোলার জেরে হু-এর তরফে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইবোলা ইস্যুতে সতর্ক ভারতও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্দেহভাজন রোগীদের দ্রুত শনাক্তকরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জন্য ল্যাবোরেটরিগুলিকে প্রস্তুত করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.