Type Here to Get Search Results !

কলম্বিয়ার ধ্বংস চিত্র চমকে দিয়েছে পৃথিবীকে

 আন্তর্জাতিক 


কলম্বিয়ার ধ্বংস চিত্র চমকে দিয়েছে পৃথিবীকে 



  প্রবল শক্তিশালী ভূমিকম্প। যত সময় যাচ্ছে, ততোই ধ্বংসের চিত্র পরিষ্কার হচ্ছে। চারিদিকে শুধু স্বজন হারানোর কান্না। রোদ ঝলমলে দুপুরে হুড়মুড়িয়ে দুলে উঠল গোটা দেশ! সোমবার কলম্বিয়ায় ৭.৪ মাত্রা ভূমিকম্প ফিরিয়ে আনল মাস খানেক আগে প্রতিবেশী ভেনেজুয়েলার বিপর্যয়-স্মৃতি। দেশজুড়ে শুধুই ধ্বংসের টুকরো ছবি। সোমবার কম্পনের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উদ্ধারকাজ শুরু হতেই একে একে বেরিয়ে এসেছে নিথর দেহ। এখনও পর্যন্ত কলম্বিয়ার কম্পনে মৃতের সংখ্যা ১৬০-এর বেশি। গোটা দেশ তছনছ হয়ে গিয়েছে। সোশাল মিডিয়া জুড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়া বাড়ি-ঘরদোরের ছবি, ভিডিও ভাইরাল। বলা হচ্ছে, একুশ শতকের কলম্বিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এই অবস্থায় কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উদ্ধারকাজে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।


  সোমবার দুপুরে বাড়িতে থাকাকালীন কম্পন টের পেয়েছিলেন কলম্বিয়ার লিলিয়ানা পেরেজ ওকাম্পো। বাড়ির ছোটরা স্কুলে ছিল। ছেলে ছিল বাড়িতে। কম্পন টের পাওয়ামাত্রই তিনি হাফপ্যান্ট পরেই ছুটে বেরিয়ে আসেন বাড়ি থেকে। পোষ্যটিও রাস্তায় বেরিয়ে আসে। পিছনে ঘুরে তাকাতেই যুবকের চক্ষুচড়কগাছ! দেখেন, তাঁদের উঁচু বাড়ি এবং পাশের বাড়িটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চোখের সামনে। চার সন্তানের মা লিলিয়ান বলছেন, ‘‘প্রথমে মনে হয়েছিল, হালকা মাটি কাঁপছে। কিন্তু ৩০ সেকেন্ড ধরে এরকম হওয়ার পর বুঝলাম যে ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে ছেলে আর পোষ্যকে নিয়ে বেরিয়ে আসি। ভাগ্যিস বাড়ির অন্দর থেকে রাস্তা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম! তাই প্রাণে বেঁচে গেছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.