Type Here to Get Search Results !

বহু সরকারি কর্মী এখনও বকেয়া ডি এ পায় নি

 বহু সরকারি কর্মী এখনও বকেয়া ডি এ পায় নি



  রাজ্য সরকারের অর্থ দপ্তরের দাবি বকেয়া ডি এ বাবদ ইতিমধ্যে তারা প্রচুর টাকা ছেড়েছে। কিন্তু সকলে টাকা পায় নি। সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA)-র ৬৫ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তারপরও বহু কর্মী মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। কারা ডিএ পাননি, এবার সেই তালিকা চাইল শীর্ষ আদালত। রাজ্যের দাবি, মহার্ঘ ভাতার টাকা হিসেবে ৭ হাজার ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ডিএ নিয়ে দীর্ঘ জটিলতার পর ধাপে ধাপে সরকারি কর্মীরা বকেয়া টাকা পেতে শুরু করেছেন। তারপরও বহু কর্মী টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে আদালতে আবেদন জানিয়েছেন। তাঁদের তরফে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর দাবি, শুধু ৭ হাজার ৭০০ কোটি টাকা নয়, ৪১ হাজার ৭৭০ কোটি টাকার হিসেব ২ বছর আগেই দিয়েছিল রাজ্য সরকার। সেই টাকা কর্মীরা পাননি বলেই অভিযোগ।


  সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য সরকারের হয়ে এদিন এজলাসে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব পক্ষের বক্তব্য শুনে, ডিএ না পাওয়া কর্মীদের তালিকা চেয়েছে বিচারপতিদের বেঞ্চ। যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, “আমরা সরকারের সঙ্গে একমত নেই। ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে যে বকেয়া, তার ৪৩ শতাংশ মেটানো হয়েছে। ৬৫ শতাংশ নয়।” তাঁর দাবি, গ্রান্টিং এইড ও পেনশনপ্রাপ্তরা এখনও এক টাকাও পাননি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.