Type Here to Get Search Results !

কালীঘাট মন্দিরে তৈরী হচ্ছে নতুন পুলিশফাঁড়ি

 কালীঘাট মন্দিরে তৈরী হচ্ছে নতুন পুলিশফাঁড়ি 



  কালীঘাট মন্দিরের নিরাপত্তা  বাড়ানোর জন্য এবার খোলা হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। লালবাজার সূত্রে জানা যাচ্ছে একজন ইন্সপেক্টর মর্যাদার অফিসারের নেতৃত্বে ২০ থাকবে ওই ফাঁড়িতে। মূলত, কালীঘাট থানার আওতায় থাকবে এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ডিসি সাউথ সমস্ত দিকটাই দেখভাল করবেন। এই প্রথম কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।নির্দেশিকায় জানানো হয়েছে, কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। তাঁদের নেতৃত্ব থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।


  মূলত, কালীঘাট থানার আওতায় থাকবে এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ডিসি সাউথ সমস্ত দিকটাই দেখভাল করবেন। আগে কালীঘাট মন্দিরের নিরাপত্তা বিভিন্ন সময়ে ঝুঁকি বা হুমকির মুখে পড়েছে। এছাড়া, মন্দিরের আইনশৃঙ্খলা রক্ষা ও দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে ওই নির্দেশিকায়। ভক্তদের দাবি এই মন্দিরে পান্ডাদের অত্যাচার প্রচুর। তা দ্রুত বন্ধ করা দরকার।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.